রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম

ইরানকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করছে রাশিয়া: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলার জন্য ইরানকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করছে রাশিয়া। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলায় ইরান রাশিয়ায় তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে। বিষয়টি ‘শতভাগ সত্য’।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাম্প্রতিক কয়েকটি হামলার সঙ্গেও শাহেদ ধরনের ড্রোনের সংশ্লিষ্টতার কথা উঠেছে। তবে এসব ঘটনায় ব্যবহৃত ড্রোন ঠিক কোথায় তৈরি হয়েছে, তা স্পষ্ট নয়।

শাহেদ ড্রোন প্রথম তৈরি করে ইরান। ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের তুলনায় কম খরচে তৈরি হওয়ায় এই ড্রোন দ্রুত সামরিক ক্ষেত্রে জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর এই ড্রোন ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

ইউক্রেনের দাবি, ২০২২ সালের শেষ দিক থেকে রুশ বাহিনী হাজার হাজার শাহেদ ড্রোন ব্যবহার করেছে। শুরুর দিকে ইরান এসব ড্রোন সরবরাহ করলেও পরে রাশিয়া নিজ দেশেই একই ধরনের ড্রোন তৈরি শুরু করে। এরপর অন্য অনেক দেশের সামরিক বাহিনীতেও শাহেদ ধরনের ড্রোন ব্যবহারের প্রবণতা দেখা যায়। এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে শাহেদ ‘ধরনের’ ড্রোন ব্যবহার করা হচ্ছে। 

কিউএনবি/অনিমা/১৫ মার্চ ২০২৬,/বিকাল ৪:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit