রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

রাকসু নির্বাচন: প্রার্থীতা ফিরে পেলেন ৫ জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য জানান। 

তিনি বলেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় রাকসুতে জিএস পদে আশিকুর রহমান ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মারুফ হাসান জেমসের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
 
এদিন আরও কয়েকজন প্রার্থীর নামের বানান ও ছোটখাটো ত্রুটি সংশোধন করা হয়েছে। তবে হল সংসদ নির্বাচনে প্রার্থীদের আপিল ও নিষ্পত্তির তথ্য পরে জানানো হবে।
 
গত ৯ ও ১০ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই-বাছাই শেষে রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৭ জন এবং হল সংসদে অন্তত ৫ জনকে বাদ দিয়ে প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর আগে বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৯২৫ জন প্রার্থী।
 
এর মধ্যে রাকসুতে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। আগামী শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকছে। রোববার প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা, ওই দিন থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রচারণা।

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit