শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশকে হেয় করে এশিয়া কাপের মান নিয়ে প্রশ্ন তুললেন অশ্বিন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তার মতে, এই টুর্নামেন্ট আসলে আগামী বছরের বিশ্বকাপের জন্য কোনো ধরনের মানদণ্ড নয়।

ভারতীয় দলের প্রথম ম্যাচের আগেই তিনি বলেন, প্রতিযোগিতার মান বাড়াতে অন্তত ভারত ‘এ’ দল বা দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে যুক্ত করা উচিত। এমনকি বাংলাদেশ নিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, “এটিকে প্রতিযোগিতামূলক করতে দক্ষিণ আফ্রিকাকে এনে আফ্রো–এশিয়া কাপ করা যেতে পারে। নাহয় অন্তত ভারত ‘এ’ দলকে রাখা হোক। আমরা তো বাংলাদেশ নিয়ে কিছুই বলিনি, কারণ আসলে বলার মতো কিছু নেই। এই দলগুলো কীভাবে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে?”

বাংলাদেশকে এভাবে একেবারে গুরুত্বহীন আখ্যা দিয়ে সমালোচনার মুখে ফেলেছেন অশ্বিন। তার মতে, ভারতকে হারানোর একমাত্র উপায় হলো ভালো দিনে তাদের ১৫৫ রানের নিচে থামানো, নাহয় প্রতিযোগিতা একপেশে হয়ে যাবে।

অশ্বিন আফগানিস্তান নিয়েও সন্দেহ প্রকাশ করে বলেন, “ভারত যদি ১৭০+ রান তোলে, আফগানরা সেটা তাড়া করার ক্ষমতা রাখে না। তাই এই টুর্নামেন্ট কোনো ‘কার্টেন রেইজার’ নয়, এটা শুধু একটা ‘কার্টেন’। ”

উল্লেখ্য, এশিয়া কাপের উদ্বোধনী দিনে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান হংকংকে ৯৪ রানে হারিয়েছে। আগামীকাল সেই হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত।  

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit