বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে ৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

জয়পুরহাটে নানা আয়োজনে মহিলাদলের ৪৭তম প্রতষ্ঠাবার্ষিকী উদযাপিত 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট। জয়পুরহাট : জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে জয়পুরহাট শহরের রেলগেইট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় সঙ্গীত শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন বানু রুলির সভাপতিত্বে বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক জাহাদা কামাল, সাংগঠনিক সম্পাদক বনি রব্বানী, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক বক্তব্য দেন ।

এছাড়াও অনুষ্ঠানে মহিলাদল ছাড়াও বিএনপি, কৃষকদল, যুবদল, শ্রমিকদলের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়া, তারেক জিয়াসহ তাদের পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit