শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

বড় পর্দায় আসছে ‘মির্জাপুর’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ Time View

নিউজ ডেক্সঃ  ‘মির্জাপুর’ এবার নতুন রূপে ফিরছে দর্শকদের সামনে। জনপ্রিয় এই ক্রাইম-থ্রিলার সিরিজ এবার আর ওটিটিতে নয়, আসছে সরাসরি বড় পর্দায়। সিরিজের মূল গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। তবে ভক্তদের জন্য একটু অপেক্ষা বাড়ছে, কারণ ২০২৫ সালেই ‘মির্জাপুর’ সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৬ সালের শুরুর দিকেই ‘মির্জাপুর’ স্ট্রিম করতে পারে। তবে রিলিজ ডেট নিয়ে শুরু হয়েছে এক নতুন গুঞ্জন ।

বাবলু পণ্ডিতের চরিত্রে নতুন মুখ আসতে চলেছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বিক্রান্ত ম্যাসির পরিবর্তে ‘পঞ্চায়েত’ খ্যাত জিতেন্দ্র কুমারকে দেখা যেতে পারে। আরও জানা যায়, গুরগাঁও ফিল্মসিটিতে এরই মধ্যে সিনেমার শুটিং শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জিতেন্দ্র শুটিংয়ে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। বাবলু পণ্ডিতের চরিত্রের জন্য প্রথমে বিক্রান্তের কাছেই প্রস্তাব যায়। বিক্রান্ত নাকি এই নতুন সিজনে অভিনয় করতে রাজি হননি।

বিক্রান্তের ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানান, মির্জাপুর-এর প্রথম আলি ফজল অভিনীত গুড্ডু ভাইয়া চরিত্রটির মৃত্যু হয়। গল্পের স্বার্থে হয়তো বাবলু ভাইয়েরও মৃত্যু হতে পারে। ঠিক সেই আশঙ্কা থেকেই বিক্রান্ত এ চরিত্রটি করতে অনিচ্ছা প্রকাশ করেছেন। বিক্রান্তের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন সিরিজের দুই প্রযোজক ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৯ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ১২.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit