শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

পাগলা ঘোড়ার কামড়ে সাংবাদিকসহ আহত ১৫

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ Time View

নিউজ ডেক্সঃ   ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌরসদরে পাগলা ঘোড়ার কামড়ে কমপক্ষে ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন। ঘোড়াটি যাকে পাচ্ছে তেড়ে গিয়ে তাকেই কামড়াচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (০৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া গত দুই দিনে পৌরসভার বিভিন্ন স্থানে ঘোড়াটির কামড়ে ও লাথিতে ২০ জনের মতো আহত হয়েছেন। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজন হলেন উপজেলার পৌর সদরের বাসিন্দা কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মো. সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬), আলেয়া বেগম (৩৪)। এ ছাড়া আরও অনেকেই আক্রান্ত হয়েছেন, তবে বাকিদের প্রাথমিকভাবে নাম পরিচয় জানা সম্ভব হয়নি। যারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

পৌর সদরের কলেজ রোড এলাকার বাসিন্দা ইদ্রিস বাকের বলেন, হঠাৎ করে নারী-পুরুষসহ বেশ কয়েকজন ঘোড়ার কামড়ে আহত হন। সকালে পাগলা ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পৌর সদরের আঁধারকোঠা এলাকার বাসিন্দা মো. নিজাম উদ্দিন খান বলেন, পৌর সদরের বিভিন্ন স্থানে নারীসহ কমপক্ষে ১০ থেকে ১৫ জন আহত হন। পাগলা ঘোড়াটি সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। ধারণা করা হচ্ছে, ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড়ানোর পর ঘোড়াও পাগলের মতো আচরণ করছে।

পাগলা ঘোড়ার কামড়ে মারাত্মক আহত সাংবাদিক কাজী হাসান ফিরোজ বলেন, সকালে হাঁটা-হাঁটির জন্য রেলস্টেশনে যাচ্ছিলাম। চৌরাস্তায় পৌঁছালে একটি পাগলা ঘোড়া দৌড়ে এসে কিছু বুঝে ওঠার আগেই পেছনের কোমড়ে কামড় দেয়। তাৎক্ষণিক লোকজন এসে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে বাড়িতে চলে আসি। তবে আক্রান্ত স্থানে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। আমার জানা মতে, আজ সকালেই কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, সকালে ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। আহতদের ব্যথানাশক ওষুধ ও টিটিনাস ইনজেকশন দেওয়া হয়েছে।

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৭ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৪.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit