মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

স্পেনের জয়ের রাতে জার্মানিকে স্তব্ধ করল স্লোভাকিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : বুলগেরিয়া ০-৩ স্পেন

বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মুখোমুখি হয়ে বুলগেরিয়া ও স্পেন। একক আধিপত্যের ম্যাচে বুলগেরিয়াকে নিয়ে ছেলেখেলা করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ৭৮ শতাংশ বল দখলের ম্যাচে ২৪টি শট নিয়েছে স্পেন।

প্রথম হাফেই তিনটি গোল করেছে লা রোজারা। ম্যাচের পঞ্চম মিনিটে জুবিমেন্দির বাড়ানো বল জালে পাঠান মিকেল ওয়ারজাবাল। ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চেলসির ডিফেন্ডার কুকুরেলা। আর ৩৮তম মিনিটে স্পেনের হয়ে তৃতীয় গোলটি করেন মিকেল মারিনো।

Spain 3-0 Bulgaria (4 Sep, 2025) Final Score - ESPN (UK)
বুলগেরিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছে স্পেন।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের স্পেনের প্রথম ম্যাচ ছিল এটি। ফলে সহজ জয়ে বিশ্বকাপ কোয়ালিফাইয়ের মিশন দারুণভাবেই করল দে লা ফুয়েন্তের দল।

লিচেনস্টাইন ০-৬ বেলজিয়াম

এদিকে ‘জে’ গ্রুপে লিচেনস্টাইনের বিপক্ষে বিশাল জয় পেয়েছে বেলজিয়াম। জুডি গার্সিয়ার দলের হয়ে জোড়া গোল করেছেন ইউরি টিলেম্যানস। একটি করে গোল করেছেন—ম্যাক্সিম ডি কুইপার, আর্থার থিয়েট, কেভিন ডি ব্রুইনে এবং মালিক ফোরফানা।

স্লোভাকিয়া ২-০ জার্মানি
বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ অঞ্চলের ‘এ’ গ্রুপে বড় এক অঘটনের শিকার হয়েছে জার্মানি। র‍্যাঙ্কিংয়ে স্লোভাকিয়া থেকে ৪৩ ধাপ এগিয়ে থাকা জার্মানি ২-০ গোলে হেরেছে। যদিও বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল জার্মানরাই। তবে প্রত্যাশিত গোলের দেখা পায়নি তারা। স্লোভাকিয়ার হয়ে গোল করেছেন ডেভিড হ্যানকো এবং ডেভিড স্ট্রেলেক।       

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit