বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

ডাকসুতে জিততে হবে না, শুধু বেঁচে থাকতে চাই: কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন, আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। কাদের ফেসবুক পোস্টে লেখেন, ‘আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতোটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।’

তিনি অভিযোগ করে বলেন, সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকে প্রতিনিয়ত হেনস্তা বাড়ছে। তারপর থেকে আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে উঠি; শরীর কাঁপতে থাকে। একটা মানুষকে নিয়ে আর কত করবেন? মানুষের কতটুকু ধৈর্য বা ক্ষমতা থাকে? আমি আর কতদিন নিতে পারব জানি না। কেবল অনলাইনে সীমাবদ্ধ থাকলে মানা যেত, কিন্তু বাড়িতে গিয়ে আমার আম্মাকেও কথা শুনানো হচ্ছে।

কাদের বলেন, ১০ দিন আগের বক্তব্য কাটছাঁট করে প্রোপাগান্ডা না ছড়ালেও পারতেন। পুরো বক্তব্য তুলে ধরলে মানুষ আসল সারমর্ম বুঝতে পারতো। এখনো তো কেবল শুরু, সামনে আরও ৫ দিন বাকি। ততোদিনে কী হবে, সেটা ভাবলেই আরও বেশি ট্রমাটাইজড হয়ে যাই।

উল্লেখ্য, সম্প্রতি একটি টিভি চ্যানেলে টকশোতে আব্দুল কাদেরকে ‘ছাত্রলীগের হাজার দোষ থাকতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নারীদের প্রতি অনেক সহনশীল ছিল’ এমন মন্তব্য করতে দেখা যায়। এরপর থেকে তাকে নেটিজেনদের ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit