শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

নওগাঁয় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  মাছের পোনা অবমুক্ত করন

নওগাঁ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ Time View
নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির নওগাঁর ছোট যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত করেছে নওগাঁ জেলা বিএনপি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত করেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে দুর্ভিক্ষমুক্ত ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। দেশ থেকে বেকারত্ব দূর করা এবং অর্থনৈতিকভাবে এ দেশকে মজবুত করা। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে এদেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন ও মৎস্য সেক্টরে উন্নতি করেছেন। এর ধারাবাহিকতায় আজ আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ছোট যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত করলাম।

এ সময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা বিএনপির জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডেল, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু , সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সভাপতি ডা: মিজানুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit