বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের জিপে আগুন ‘আকভান’র আরও শক্তি বৃদ্ধি, ঘূর্ণিঝড়টির সর্বশেষ অবস্থান গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন রাজধানীতে দুই বাসে আগুন দিল নিষিদ্ধ আ. লীগ গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

নোয়াখালীতে লাশবাহী অ্যাম্বুলেন্স পড়ে গেল খালে

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে।  তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। রোববার (৭ সেপ্টেম্বর) ভোররাতের দিকে উপজেলার চাষিরহাট ইউনিয়নের সোনাইমুড়ী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাষিরহাট বাজার সংলগ্ন কচুয়া কান্দি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদী থেকে ভোররাতের দিকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে গাড়িটি সোনাইমুড়ী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাষিরহাট বাজার সংলগ্ন কচুয়া কান্দি রাস্তার মাথা এলাকায় পৌঁছেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। পরে মরদেহের সাথে থাকা স্বজনেরা স্থানীয়দের সহায়তায় অন্য গাড়িতে করে লাশ নিয়ে ঢাকা চলে যায়।  

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালকের চোখে ঘুম থাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার সকালের দিকে অ্যাম্বুলেন্সটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লিখিত কোন অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

 

 

কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit