শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

চৌগাছায় ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে ব্যবসায়ী পলাতক ভূক্তভুগীদের মাথায় হাত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আব্দুর রহিম নামে এক চাতাল ব্যাসায়ী এলাকার ৬ জনের কাছ থেকে ১৫ লাখ হাতিয়ে নিয়ে সটকে পড়েছেন। ফলে ভূক্তভুগীদের মাথায় হাত পড়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের ঝাউতলা বাজার এলাকায়। এ ঘটনায় ভূক্তভুগীরা প্রতিকার চেয়ে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানা অভিযোগ সূত্রে জানা যায়, ১০ বছর আগে প্রতারক আব্দুর রহিম সিংহঝুলী এলাকার জেবিস্ক নামে একটি মিল-চাতালে শ্রমিকের কাজে আসেন। এ কাজের পাশাপাশি তিনি ক্ষুদ, কুড়া, পালিশ ও চাউলের ব্যবসা শুরু করেন। পাশাপাশি গরুর খামার ও একাধিক গোডাউন নিয়ে ব্যবসা শুরু করেন।

২ বছরআগে প্রতারক আব্দুর রহিম ব্যবসা বাড়ানোর জন্য প্রলোভন দেখিয়ে সিংহঝুলী ইউনিয়নের ঝউতলা গ্রামের রফিকুল ইসলাম ছেলে গ্রাম পুলিশ রাকিবুর রহমানের নিকটথেকে ৬ লাখ টাকা, একই গ্রামের বুদুর ছেলে জিয়ার নিকট থেকে ২ লাখ টাকা, ইদ্রিস আলীর ছেলে আব্দুস সালামের নিকট থেকে ৫০ হাজার টাকা, ঝাউতলা মান্নান হোসেনের চাতাল কর্মী মৃত কালাচানের ছেলে আব্দুর রশিদের নিকট থেকে ২ লাখ ৫০ হাজার টাকা, আব্দুর রশিদের স্ত্রী মজিলাতুন নেছার নিকট ২ লাখ ৫০ হাজার টাকা, আব্দুর রশিদের ছেলে মোস্তাকিম হোসেনের নিকট থেকে ২ লাখ টাকাসহ মোট নগদ ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছেন এ প্রতারক আব্দুর রহিম ।

এর আগেও আব্দুর রহিম বিভিন্ন জেলায় বসবাস করার পরে বিভিন্ন মানুষের নিকট থেকে ব্যবসা করার নাম করে টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। প্রতারক আব্দুর রহিমসাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের দাউদ খার ছেলে। ভুক্তভোগীরা জানান তারা এ প্রতারকের ফাঁদে পড়ে অনেকে বিভিন্ন এনজিও থেকে চড়া সুদে লোন দিয়ে তার হাতে তুলেদেন। ভুক্তভোগী রাকিবুল ইসলাম বলেন, প্রতারক আব্দুর রহিম আমার বলেন ব্যবসা বাড়ানোর জন্য ৬ লাখ টাকা দিতে।

আমি সরল মনে নিজের নগদ টাকাসহ ব্র্যাক ও ব্রোর বাংলাদেশ এনজিও থেকে লোন নিয়ে ৬ লাখ টাকা দিই। পরে সে পালিয়ে যায়। প্রায় এক মাস যাবত তাকে আর পাওয়া যাচ্ছে না এমনকি তার ব্যবহৃত মোবাইল সিমও পরিবর্তন করে ফেলেছেন, বর্তমানে এনজিও কর্মকর্তারা টাকার কিস্তর জন্য চাপ দিচ্ছেন। এনজিও সুপারভাইজার ওঅফিসাররা টাকার জন্য চাপ দিচ্ছেন। আমার পরিবার পরিজন নিয়ে দারুণ সমস্যায় রয়েছি। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন,আব্দুর রহিম এর নামে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit