শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

চৌগাছায় নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় নিখোঁজ হওয়ার দুই দিন পর রেজাউল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।

জানা যায়, ৫ আগস্ট শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয় তিনি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে চৌগাছা থানায় একটি জিডি করেন। আজ রোববার (৭ সেপ্টেম্বর) চৌগাছা থানার সীমান্তবর্তী ঝিকরগাছা উপজেলার ছুটিপুর এলাকার বিষেহরি গ্রামের মাঠ থেকে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছেন ঝিকরগাছা থানার পুলিশ।

পরবর্তীতে তার লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit