বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম

উলিপুরে ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন

শিমুল দেব , উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

শিমুল দেব , উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে তবকপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে তবকপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে উপজেলার উমানন্দ উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়।

তবকপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক সফিকুল আলম চাঁদের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী, সদস্য সচিব হায়দার আলী মিয়া, জেলা বিএনপির সদস্য আশরাফুল ইসলাম রুবেল, আলতাফ হোসেন, উলিপুর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, মহসিন আলী, এরশাদুল হাবিব নয়ন, সদস্য নুরুজ্জামান বাচ্চু, পৌর বিএনপি’র সদস্য সচিব সোলাইমান আলী সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব সামিউল ইসলাম শামিম, তবকপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ফজলুর রহমান সাজু প্রমূখ।

দ্বি-বার্ষিক সম্মেলনে তবকপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫শ ১০জন ভোটারের সর্বসম্মতিক্রমে রেজাউল করিম রাজা সভাপতি, ফজলার রহমান সহ-সভাপতি, ফয়জার রহমান সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম দুলু যুগ্ন সাধারণ সম্পাদক ও এনামুল হক মানিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit