শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ডোমারে ৪৭৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মা ও ছেলে গ্রেফতার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ৪৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শৈলেন চন্দ্র রায়ের নের্তৃত্বে এসআই মানিকুল ও সঙ্গীয় ফোর্স পশ্চিম চিকনমাটি জুম্মাপাড়া এলাকার নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করে।

এসময় তাদের শরীরে তল্লাসি চালিয়ে ৪৭৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। যাহার আনুমানিক বাজার মূল্য ১লক্ষ ৪৩ হাজার ৪শত টাকা। গ্রেফতারকৃত জনি ইসলাম (২৫) একই এলাকার সাকিদুল ইসলামের ছেলে এবং মিনারা বেগম (৫৬) জনির মা। ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তারা মা ও ছেলে মিলে দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের মালামাল সহ গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত রয়েছে। এলাকায় মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit