সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারের গতি সন্তোষজনক : আইন উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত দিচ্ছে সরকার এবং বিচারের গতিও সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক।

আইন উপদেষ্টা আরও জানান, গুমসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারে ত্বরান্বিত করতে প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে।

এসময় ছিলেন গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সঙ্গে ছিলেন অ্যার্টনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৫/সকাল ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit