রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

নওগাঁয় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ Time View

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি  : নওগাঁর মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।আজ সোমবার বিকালে উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ওই দুই শিশুর মধ্যে ছয় বছরের আরাফাত গ্রামের আজিজুর রহমানের ছেলে এবং চার বছরের নাইম গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।মহাদেবপুর থানার ওসি শাহিন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কয়েকটি শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। তখন থেকেই আরাফাত আর নাইমকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে আরাফাতের লাশ ভাসতে দেখা যায়। গ্রামবাসী পুকুরে নেমে আরাফাতের লাশ উদ্ধার করে। কিছুক্ষণ পর পুকুর থেকে নাইমের লাশও উদ্ধার করা হয়।

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৫/রাত ৮:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit