শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

৯৯ বছরের তাপমাত্রার রেকর্ড ভাঙল এশিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এশিয়াতেও এর বিরূপ প্রভাব পড়ছে ব্যাপকভাবে। অত্যধিক উষ্ণতায় হিমালয়ে বরফ গলে যাওয়া, মেঘ ভাঙন কিংবা আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে ঝড়-বৃষ্টি দেখা যাচ্ছে এই মহাদেশেও। বিশেষ করে চলতি বছর ভারত-পাকিস্তানে মেঘ ভাঙা অতিবৃষ্টি, বন্যা ও ভূমি ধস ভয়াবহ রকমের ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি করেছে।

এবার চীনের সাংহাইতেও রেকর্ড তাপমাত্রা দেখা গেছে। ৩০ আগস্ট দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, অঞ্চলটিতে টানা ২৫ দিন ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়, যা গত ৯৯ বছরের রেকর্ড ভেঙেছে।

১৯২৬ সালের ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা ছিল। সেই ২৪ দিনের টানা তাপমাত্রার রেকর্ড ভেঙে ফেলেছে চীনের বর্তমান আবহাওয়া পরিস্থিতি। 

পৌর আবহাওয়া ব্যুরোর বরাত দিয়ে গ্লোবাল টাইমস জানায়, এটি ৯৯ বছর আগে ১৯২৬ সালে স্থাপন করা রেকর্ড ভেঙেছে, যখন ২২ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত শহরটিতে টানা ২৪ দিন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।

চীনের কেন্দ্রীয় উপকূলে অবস্থিত সাংহাই দেশের বৃহত্তম শহর এবং আর্থিক কেন্দ্র। গত জুলাই মাসে অনেক অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাওয়ার পর ৭৫৪টি প্রদেশ, শহর এবং কাউন্টির জন্য উচ্চ তাপ সতর্কতা জারি করে বেইজিং।

অন্যদিকে, সবচেয়ে জনবহুল অঞ্চল পূর্ব চীনের বেশিরভাগ অংশ, ৩৫ ডিগ্রি সেলসিয়াসের (৯৫ ডিগ্রি ফারেনহাইট) ব্যাপক তাপ অনুভব করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। চলতি বছর দেশটিতে কয়েকটি বন্যা ও টাইফুনের মতো প্রাকৃতিক দুর্যোগও দেখা দেয়। এতে নিহত হন কয়েক ডজন মানুষ। সূত্র: আনাদোলু এজেন্সি

কিউএনবি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/রাত ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit