শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

স্বামী মারা গেলে স্ত্রী কতদিন শোক পালন করবেন?

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬৯ Time View

ধর্ম ডেস্ক : শোক বলতে ইদ্দত বুঝানো হয়েছে। ইদ্দত অর্থ গণনা করা। সহজ ভাষায় স্বামীর মৃত্যুর পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্ত্রীর কিছু কাজ থেকে বিরত থাকা। অনেকে জানতে চান, স্বামী মারা গেলে স্ত্রী কতদিন শোক পালন করবেন?

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, স্বামীর মৃত্যুর পর স্ত্রী অন্তঃসত্ত্বা হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত শোক পালন করবেন। অন্যথায় ৪ মাস ১০ দিন সব ধরনের সাজসজ্জা থেকে বিরত থাকা ওয়াজিব।
 
স্বামীর মৃত্যুর সময় স্ত্রী যে বাড়িতে অবস্থান করছিলেন সেখানেই তাকে শোক পালন করতে হয়। তবে স্বামীর মৃত্যুর সময় যদি স্ত্রী কোনো আত্মীয়ের বাসায় থাকেন, তাহলে স্বামীর বাড়িতে ফিরে তাকে সেখানে শোক পালন করতে হবে। আর শোক পালনকালীন সময়ে তিনি সাজসজ্জা পরিহার করে চলবেন। সেই সঙ্গে অতি জরুরি প্রয়োজন ছাড়া তিনি বাইরে বের হবেন না।
 

শোক পালনের সময়ে যেসব নিয়ম মেনে চলবেন
 

উম্মু আতিয়্যা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রসুলুল্লাহ (সা.) বলেছেন- কোনো নারী তার কোনো মৃতের জন্য ৩ দিনের বেশি শোক পালন করবে না। তবে তার স্বামীর মৃত্যুতে ৪ মাস ১০ দিন পর্যন্ত শোক পালন (ইদ্দত) করবে। এই সময় সীমায় (ইদ্দতের মেয়াদকালে) সে রঙিন কাপড়-চোপড় পরিধান করবে না। তবে কালো রঙে রঞ্জিত চাদর পরিধান করতে পারবে। কিন্তু চোখে সুরমা লাগাবে না এবং কোনো সুগন্ধি ব্যবহার করবে না এবং সে হায়েজ থেকে পবিত্র হলে (পবিত্রতার নিদর্শন স্বরূপ) কুস্‌ত ও আযফার নামক সুগন্ধি ব্যবহার করতে পারবে। (মুসলিম, হাদিস: ৩৬০২)

 
উম্মে হাবিবা (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, মহান আল্লাহ এবং পরকালে বিশ্বাসী কোনো নারীর জন্য তার স্বামী ছাড়া অন্য কারও মৃত্যুতে তিনদিনের বেশি সময় শোক করা ও সাজসজ্জা থেকে বিরত থাকা বৈধ নয়। আর স্বামীর মৃত্যুতে ৪ মাস ১০ দিন শোক করা ও সাজসজ্জা থেকে বিরত থাকবে। (বুখারি, হাদিস: ৫৩৩৪)
 
স্বামীর মৃত্যুর পর স্ত্রী শোক পালনকালীন সময়ে রঙিন এবং কারুকার্যমণ্ডিত কাপড়, অলংকার, খেজাব ও সুরমা ব্যবহার থেকে বিরত থাকবে। উম্মে সালামা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্ত্রী লোকের স্বামী মৃত্যুবরণ করে সে যেন শোকপালনকালীন সময়ে রঙিন এবং কারুকার্যমণ্ডিত কাপড় ও অলংকার পরিধান না করে। আর সে যেন খেজাব ও সুরমা ব্যবহার না করে। (আবু দাউদ, হাদিস: ২২৯৮)
 
কোনো নারীর স্বামী মারা যাওয়ার পর ৪ মাস ১০ দিন অথবা অন্তঃসত্ত্বা হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যে কোনো ধরনের সাজসজ্জা যা উৎসবাদিতে পরা হয় এমন চাকচিক্যপূর্ণ পোশাক পরিধান করা, সুগন্ধি ও অন্যান্য সাজসজ্জার প্রসাধনী ব্যবহার করা নিষিদ্ধ। মেহেদি লাগানো, সুরমা দেয়া থেকেও বিরত থাকা আবশ্যক। অবশ্য ব্যবহৃত রঙিন কাপড় যদি চাকচিক্যপূর্ণ না হয় তাহলে তা পরিধান করতে কোনো অসুবিধা নেই। (আল-মাবসুত, সারাখসী ৬/৫৯; আদ্দুররুল মুখতার ৩/৫৩০-৫৩২)

 

 

কিউএনবি/আয়শা/৩১ আগস্ট ২০২৫/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit