বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

আগাছা নাশক স্প্রে করে জমির ফসল নষ্ট করার অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১০৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরের পল্লীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আগাছা নাশক ওষুধ স্প্রে করে কৃষকের জমির ফসল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তরা গ্রামের মনসুর আলীর ৩৮ শতাংশ জমি বর্গা নিয়ে চলতি মৌসুমে তিল ফসল চাষাবাদ করেন ওই এলাকার উত্তরা গ্রামের দিনমজুর মতিয়ার রহমান। বর্তমানে তার তিলের গাছে ফুল ধরার সময় হয়েছে। এরই মধ্যে ওই এলাকার দুষ্কৃতকারী, ভূমি দস্যু আশেক উল্লা লোকজন লেলিয়ে দিয়ে ফসলের ক্ষেতে আগাছা নাশক স্প্রে করে মতিয়ার রহমানের চাষাবাদকৃত সমুদ্ধসঢ়;য় ফসল নষ্ট করে ফেলেছেন মর্মে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে গতকাল শনিবার ভুক্তভোগী মতিয়ার রহমান জানান, আমি এই এলাকার মনসুর আলীর ছেলে মশিউর রহমানের কাছ থেকে ৩৮ শতাংশ জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করেছি। দুই মাস আগে ওই জমি চাষাবাদ করার সময় আশেক উল্লা ও তার লোকজন আমাকে চাষাবাদে বাঁধা নিষেধ করেছিল। আমি তাদের বাধা নিষেধ অপেক্ষা করে ফসল ফলানোর কারণে আশেক উল্লা গত মঙ্গলবার গভীর রাতে লোকজন লেলিয়ে দিয়ে আমার ফসলের খেতে আগাছা নাশক ওষুধ স্প্রে করে ফসল নষ্ট করেছে। এতে করে আমার প্রায় দুই লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমি মানুষের কাছ থেকে ধার দেনা করে এক বুক আশা নিয়ে বর্গাকৃত জমিতে ফসল ফলিয়েছিলাম। আশেক উল্লা আমার চরম ক্ষতি করেছে। আমি এখন নিঃস্ব প্রায়। তাই আমি দেশের প্রচলিত আইনে তার শাস্তি কামনা করছি। এদিকে জমির মালিক মশিউর রহমান বলেন, এই এলাকার ভূমি দস্যু আশেক উল্লা গং ইতিপূর্বে দক্ষিণ হরিরামপুর মৌজার বারঘরিয়া এলাকায় আমাদের ওই জমিটি জোরপূর্বক দখল করে নিয়েছিলেন।

এ নিয়ে আমরা স্থানীয় হরিরামপুর ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করলে তৎকালীন চেয়ারম্যান মাসুদ শাহ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একটি সালিশের আয়োজন করেন। ওই সালিশে বৈধ কাগজপত্র পর্যালোচনা করে উপস্থিত লোকজন সালিশে আমাদের পক্ষে রায় দেয়। তখন থেকে আমরা ওই জমি ভোগ দখল করে আসছি। এরপর থেকে আশেক উল্লা মাঝেমধ্যে জোরপূর্বক ওই জমি দখলের হুমকি দিয়ে আসছিলেন। মূলত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত মঙ্গলবার ২৭ আগস্ট তারিখে গভীর রাতে তিনি লোকজন লেলিয়ে দিয়ে আমার জমিতে আগাছা নাশক ওষুধ স্প্রে করে সমুদয় তিল ফসল নষ্ট করেছে। ওই ঘটনার পর ভুক্তভোগী স্থানীয় মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে মৌখিকভাবে অভিযোগ করলে সেখানকার ইনচার্জ উজ্জ্বল বাবু তাকে দিনাজপুর আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন। সে এখন তার বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত আশেক উল্লার সাথে আলাপকালে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

কিউএনবি/অনিমা/৩০ আগস্ট ২০২৫/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit