বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ

নওগাঁয় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমুলক সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৬১ Time View
নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁয় প্রস্তুতিমুলক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা বিএনপির দলীয় কার্যালয় কেডির মোড়ে জেলা বিএনপি এর আয়োজন করে।সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ৬দিনের অনুষ্ঠানের সময়সূচী জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।
তিনি বলেন- প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিন সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হবে। বেলা ১১ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা হবে।  দ্বিতীয় দিন শহরের বাইপাসে বেলা ১১ টায় বৃক্ষরোপন কর্মসূচী, তৃতীয় দিনে উপজেলা সদরের শিকারপুর ইউনিয়ন বোর্ড অফিসে সকাল ৯টায় ফ্রি মেডিকেল ক্যাম্প এবং জেলার ১১ টি উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীর উদ্বোধন। চতুর্থ দিনে বেলা ১১ টায় নওগাঁ ছোট যমুনা নদীতে খেয়াঘাটে (বিয়াম স্কুল এন্ড কলেজ সংলগ্ন) মৎস্য পোনা অবমুক্ত করা হবে। পঞ্চম দিন বিকেল ৩টায় নওগাঁ নওজোয়ান মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট। কর্মসূচীর শেষ দিন (ষষ্ঠ দিন) বেলা ১১ টায় কেডির মোড় দলীয় কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগী।
এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু, খায়রুল ইসলাম গোল্ডেল, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাধারন সম্পাদক ডা: মিজানুর রহমান, বিএনপি নেতা আমিনুল ইসলাম বেলাল, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার সহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৮ আগস্ট ২০২৫/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit