রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, আহত অন্তত ২০

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাত সাড়ে ৭টার দিকে এ হামলা শুরু হয় বলে জানিয়েছে সিবিএস নিউজ। প্রাথমিক তথ্যে জানা গেছে, এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার দুটি সূত্র সিবিএসকে জানিয়েছে, হামলাকারী সম্পূর্ণ কালো পোশাক পরা একজন পুরুষ। তার হাতে একটি রাইফেল ছিল। অন্য কোনো অস্ত্রের তথ্য এখনো পাওয়া যায়নি।

সূত্ররা জানায়, হামলার পরপরই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখনও বন্দুকধারীকে ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে হতাহতের সঠিক সংখ্যা নিয়ে কর্মকর্তারা এখনই কিছু বলতে চাননি।

ঘটনাস্থলে টহল জোরদার করেছে পুলিশ ও বিশেষ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২৭ আগস্ট ২০২৫/রাত ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit