রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

প্রীতির হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে দিলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : বুধবার (২৭ আগস্ট) ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে এই জয় পায় বাংলাদেশ। এর আগে প্রথম দফায় নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলার বাঘিনীরা। প্রীতির হ্যাটট্রিকের পাশাপাশি বাকি গোলটি আসে থৈনু মারমার পা থেকে। আধিপত্য দেখালেও এদি প্রথম গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ৩৮ মিনিট পর্যন্ত। থৈনু গোল করে ডেডলক ভাঙেন। প্রায় একক প্রচেষ্টায় নেপালের ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন তিনি। এর সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি।

তবে, যোগ করা সময়ে গোল খায় বাংলাদেশ। বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে কর্নার থেকে আসা বলে এক গোল শোধ করে নেপালের মেয়েরা। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ করতে থাকে নেপালিরা। কিন্তু সমতাসূচক গোল তো পায়নি–ই, উল্টো ৭৬ মিনিটে গোল খেয়ে বসে তারা। কর্নার থেকে বক্সে ফাঁকা জায়গায় বল পান প্রীতি, সহজেই বল জালে পাঠান তিনি। এর নয় মিনিট পরেই পূর্ণ করেন হ্যাটট্রিক।

ম্যাচের শেষ হওয়ার মিনিট বিশেক আগে বৃষ্টি নামলে ভেজা মাঠেই খেলতে হয়েছে মেয়েদের। বাংলাদেশের কোচ ম্যাচের শেষদিকে গোলরক্ষক ইয়ারজানকে তুলে নেন, তার জায়গায় মেঘলাকে নামালেও স্কোরলাইনে আর বদলায়নি।
ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে এবারের আসর। ফলে প্রত্যেকটা দল দুইবার করে একে অন্যের মুখোমুখি হবে। বাংলাদেশ ৪ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট অর্জন করেছে। পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। শিরোপা জিততে হলে এই ম্যাচে শক্তিশালী ভারতকে হারাতে হবে। প্রথম লেগে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit