রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগে ৪ নতুন দল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৪-২৫ মৌসুমে প্রথমবারের মতো ৩৬টি দল নিয়ে মাঠে গড়ায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। নতুন ফর‌ম্যাটের আসরটিতে নিজেদের ইতিহাসে প্রথমবার শিরোপা জেতে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্ব এখনো শেষ হয়নি। ইতোমধ্যে আসন্ন আসরে প্রথমবারের মতো জায়গা পেয়েছে সাইপ্রাস, নরওয়ে, কাজাখস্তান ও বেলজিয়ামের চারটি ক্লাব।

মঙ্গলবার রাতে প্লে-অফ জিতে চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্ব নিশ্চিত করেছে সাইপ্রাসের পাফোস এফসি এবং নরওয়ের বোডো/গ্লিমট। পাফোস মুখোমুখি হয়েছিল রেড স্টার বেলগ্রেডের। গতকালকের ম্যাচে ১-১ ড্র করলেও, দুই লেগ মিলিয়ে তারা ৩-২ ব্যবধানে জিতেছে। অন্যদিকে, বোডো/গ্লিমট দুই লেগ মিলিয়ে ৬-২ গোলে জিতেছে অস্ট্রিয়ার স্টার্ম গ্রাজের বিপক্ষে।

সাইপ্রাসের ক্লাব পাফোস প্রতিষ্ঠার খুব বেশি সময় হয়নি। ১১ বছর আগে উত্থান হওয়া ক্লাবটি সাম্প্রতিক সময়ে আলোচনায় আসে সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজকে দলে নেওয়ার মাধ্যমে। ম্যাকাবি তেল আবিব ও দিনামো কিয়েভকে হারানোর পরই তারা প্লে-অফে রেড স্টার বেলগ্রেডের মুখোমুখি হয়। সেখানে দুই লেগ মিলিয়ে জয় নিশ্চিত করেই সাইপ্রাসের তৃতীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছে।

মাস খানেক আগে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলেছিল চারবারের নরওয়েজিয়ান লিগ জয়ী বোডো/গ্লিমট। এবার ২০০৭-০৮ মৌসুমের পর প্রথম নরওয়েজীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে উঠেছে তারা। এর আগের মৌসুমে ইউরোপা লিগের সেমিফাইনালে উঠেছিল বোডো/গ্লিমট। সেখানে তাদের হারিয়ে ফাইনালে ওঠার পর শিরোপা ঘরে তোলে টটেনহ্যাম।

এর আগে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার টিকিট কাটে কাজাখস্তান চ্যাম্পিয়ন কাইরাত আলমাটি এবং বেলজিয়ামের চ্যাম্পিয়ন ইউনিয়ন সেইন্ট-জিলোয়া। সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন সেল্টিককে হারিয়ে বড় চমকই দিয়েছিল কাজাখ ক্লাবটি। ওই দেশ থেকে আস্তানার পর ইউরোপের সর্বোচ্চ আসরে খেলতে যাচ্ছে কাইরাত। এ,ছাড়া সেইন্ট-জিলোয়া ২০২৪–২৫ মৌসুমে বেলজিয়ান প্রো লিগে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পায়।

আগামী বৃহস্পতিবার মোনাকোতে আসন্ন ইউসিএলের মূলপর্বের ড্র অনুষ্ঠিত হবে। এরপর প্রথম রাউন্ডের ম্যাচগুলো হবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর।

কিউএনবি/অনিমা/২৭ আগস্ট ২০২৫/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit