সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের জম্মু-কাশ্মীর, ভূমিধসে ৩১ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের জম্মু-কাশ্মীর। বুধবার ভোরে অর্ধকুমারী এলাকায় মাতা বৈষ্ণোদেবীর যাত্রাপথে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৩ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার অভিযান।

গত তিন দিন ধরে টানা বর্ষণের ফলে জম্মু-কাশ্মীরের বিভিন্ন জেলায় হড়পা বান ও ভূমিধস দেখা দিয়েছে। এতে বহু সেতু ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার কাজে একযোগে কাজ করছে স্থানীয় প্রশাসন, পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মাত্র সাড়ে ছয় ঘণ্টায় ২২ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। এর ফলে দক্ষিণ কাশ্মীরের সঙ্গম এলাকায় ঝিলম নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে জম্মু সিটি, আরএস পুরা, সাম্বা, আখনুর, নাগরোটা, বিজয়পুর, উধমপুর ও কাঠুয়ার কিছু অংশে। বিপর্যয়ের কারণে জম্মু ডিভিশনের সব শিক্ষা প্রতিষ্ঠান আজ বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা দপ্তর সব পরীক্ষা স্থগিত করেছে। একই কারণে বৈষ্ণোদেবীর যাত্রাও আপাতত বন্ধ রাখা হয়েছে।

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে লিখেছেন, “প্রবল বৃষ্টিপাতে কেন্দ্রশাসিত অঞ্চলের বহু পরিষেবা ব্যাহত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফিক্সড লাইন, ওয়াইফাই, ইন্টারনেট অ্যাপস কিছুই সঠিকভাবে কাজ করছে না। ২০১৪ ও ২০১৯ সালের ভয়াবহ বিপর্যয়ের পর আর কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।”

কিউএনবি/অনিমা/২৭ আগস্ট ২০২৫/দুপুুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit