মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

গাজায় হাসপাতালে দ্বিতীয়বার হামলার ন্যায়বিচারের আহ্বান জাতিসংঘের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের দক্ষিণ গাজার একটি হাসপাতালে পাঁচ জন সাংবাদিকসহ অন্তত ২০ জন নিহতের ঘটনায় ‘ন্যায়বিচার হওয়া দরকার’ বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।

নাসের হাসপাতালে হামলার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ঘটনাকে ‘দুঃখজনক দুর্ঘটনা’ উল্লেখ করে তিনি বলেছেন, ‘ইসরায়েল এই ঘটনার জন্য গভীরভাবে অনুতপ্ত।’

কিন্তু মঙ্গলবার সকালে জেনেভায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের একজন মুখপাত্র ‘এই তদন্তের ফলাফল আসা দরকার’ বলে মন্তব্য করেন।

প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র থামিন আল খেতান বলেন, ‘এই সাংবাদিকরা পুরো বিশ্বের চোখ ও কান এবং অবশ্যই তাদের রক্ষা করা উচিত। ন্যায়বিচার হওয়া দরকার। আমরা এখনো জবাবদিহিতামূলক কোনো ব্যবস্থা দেখিনি।’

প্রসঙ্গত, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনিসে নাসের হাসপাতালে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় নিহতদের মধ্যে পাঁচজন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিক ও চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

প্রথম হামলার পর আহতদের উদ্ধারে ছুটে আসা সাংবাদিক ও উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয় দফা হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আল-ঘাদ টিভির সরাসরি সম্প্রচারে দেখা যায়, হাসপাতালের সিঁড়িতে অবস্থানরত সাংবাদিক ও জরুরি কর্মীদের ওপর সরাসরি আঘাত হানে দ্বিতীয় বিস্ফোরণ।

নিহত সাংবাদিকরা হলেন রয়টার্সের ক্যামেরাপার্সন হুসাম আল-মাসরি, এপির ফ্রিল্যান্সার মরিয়ম দাগা, আল জাজিরার মোহাম্মদ সালামা, মিডল ইস্ট আই-এর ফ্রিল্যান্সার আহমেদ আবু আজিজ এবং ফটোগ্রাফার মুআজ আবু তাহা। রয়টার্সের আরেকজন আলোকচিত্রী হাতেম খালেদ আহত হয়েছেন।

সূত্র : বিবিসি

কিউএনবি/অনিমা/২৭ আগস্ট ২০২৫/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit