বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

আবারও সেরা ব্রাজিল, কলম্বিয়াকে হারিয়ে জিতল টানা তৃতীয় শিরোপা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৭০ Time View

নিউজ ডেক্সঃ   কলম্বিয়াকে উড়িয়ে আন্তর্জাতিক ফুটসাল টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিয়েছে ব্রাজিলের মেয়েরা। সোমবার কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় শিরোপা জয়ের স্বাদ পায় ব্রাজিল ফুটসাল টিম। দলের পক্ষে গোল দুটি করেন সিমিওনে এবং এমিল্লি।

খেলার শুরুর পর থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে ব্রাজিলের মেয়েরা। বল দখল, গোলের সুযোগ তৈরিসহ একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলে তারা। যদিও প্রথামার্ধে ব্রাজিল-কলম্বিয়ার কেউই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। গোলশূন্য স্কোরলাইন ধরে রাখার পেছনে বড় অবদান ছিল কলম্বিয়ান গোলরক্ষক পাওলা ভ্যালেন্সিয়ার। তিনি কয়েকটি দুর্দান্ত সেভ করেন।

দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ব্রাজিল। বক্সের প্রান্তে ফাঁকা অবস্থায় বল পেয়েছিলেন সিমিওন। সময় নষ্ট না করে বাঁ পায়ে দারুণ এক শট নেন তিনি, যা সরাসরি জালে গিয়ে জড়ায়। আর তাতে ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

ম্যাচের শেষ দিকে এসে ব্রাজিলের ফুটবলারদের দারুণ বোঝাপোড়ায় দ্বিতীয় গোলের দেখা মিলে। আমানদিনহার নিখুঁত পাস থেকে এমিল্লি বল জালে পাঠিয়ে স্কোরলাইন করেন ২-০। ম্যাচে আর কোনো গোল না হলে শিরোপা জয়ের উল্লাসে মাতে ব্রাজিল ফুটসাল টিম। টানা তৃতীয়বারের মতো আন্তর্জাতিক ফুটসাল টুর্নামেন্টে শিরোপা জিতেছে ব্রাজিল।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৬ আগস্ট ২০২৫/দুপুরঃ ০২.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit