সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪৭ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় কৃষিই সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনর শিপ এ্যান্ড রেসিলিয়ন্স ইন বাংলাদেশ (পাটনার) এর আওতায় পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

১৭জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শার্শা উপজেলা কমপ্লেস্ক অডিটোরিয়ামে এ পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও অনুষ্ঠানের উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা সিনিয়র মনিটরিং অফিসার সাজ্জাদ হোসেন, যশোর জেলা কৃষি উপপরিচালক মোশারফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্যদেন শার্শা উপজেলা কৃষি অফিসার দিপক কুমার সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন শার্শা উপজেলা মৎস অফিসার পলাশ বালা, সমবায় অফিসার মেহেদী হাসান,শার্শা উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সুরাইয়াপারভীন প্রমুখ।

এ ছাড়া উক্ত অনুষ্ঠানে শার্শা উপজেলা ১১টি ইউনিয়নের প্রান্তীক কৃষক, বিভিন্ন এনজিও কর্মকর্তা, স্থানীয় সুধী ও বিভিন্ন গনমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি বুন্দ কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে ব্যাপক আলোচনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit