সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

বাংলাদেশকে ১৩১ রানে আটকে রাখল অজিরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪১ Time View

ডেস্কনিউজঃ ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কিন্তু প্রথম টি-টোয়েন্টিতে সুখকর হয়নি টাইগারদের ব্যাটিং অভিজ্ঞতা। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটারদের ব্যর্থতার দিনে বাংলাদেশকে ১৩১ রানে আটকে দিয়েছে অজিরা।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ১৯ ওভারে স্কোরকার্ডে ১৩১ রান যোগ করতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৩২ রান।

ব্যাটিংয়ের শুরুতে অবশ্য বড় সংগ্রহের স্বপ্নই দেখিয়েছিল বাংলাদেশ। ওপেনারদের ইতিবাচক শুরুতে সেই ইঙ্গিতও মিলেছিল। কিন্তু মাঝের ওভারগুলোতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সেই স্বপ্ন ফিকে হয়ে যায়। শেষ পর্যন্ত মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমানের শেষ উইকেট জুটির লড়াইয়ে ১৩১ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।

এদিনে দলের হয়ে সর্বোচ্চ ২৯ রানে অপরাজিত থাকেন মাহেদী হাসান। ওপেনার সাইফ হাসান ২০ রান এবং লিটনের ইনজুরিতে একাদশে জায়গা পাওয়া সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ১৭ রান। আরেক ওপেনার তানজিদ হাসান, পারভেজ হোসেন ঈমন ও আব্দুল গাফফার সাকলাইন করেন ১০ রান। বাকিদের কেউ দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি।

অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিস। এছাড়া ম্যাট রেনশ দুইটি এবং স্পেনসার জনসন ও নিখিল চৌধুরী একটি করে উইকেট পান।

বিপুল/১৭.০৬.২০২৬/বিকাল ৪.৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit