সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ও সভাপতির বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া।

তিনি বলেন, তথ্যই শক্তি। ডিজিটাল বাংলাদেশে তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে পারলে সমাজ থেকে অপতথ্য, ভুল তথ্য ও গুজব দূর করা সম্ভব। সরকারি দপ্তরগুলোকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে এবং নাগরিকদের সঠিক তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের কোনো বিকল্প নেই। তিনি সকল সরকারি কর্মকর্তাকে তথ্য অধিকার আইন অনুযায়ী আগ্রহী ব্যক্তিকে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদানের নির্দেশনা দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শামীম কাদির এবং সিনিয়র সাংবাদিক আল মামুন।

বক্তারা বলেন, অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রকে শক্তিশালী করে। ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ে যা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। এ অবস্থায় তথ্য অধিকার আইনের মাধ্যমে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া গেলে অপতথ্য প্রতিরোধ করা সম্ভব। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit