মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

প্রতিরক্ষা তহবিল আত্মসাতের অভিযোগে রুশ কর্মকর্তা গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : প্রতিরক্ষা তহবিল আত্মসাতের অভিযোগে একজন কর্মকর্তাকে গ্রেফতার করেছে রাশিয়া। তার নাম ভ্লাদিমির বাজরভ। কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত ডেপুটি গভর্নর।

সোমবার ক্রেমলিন জানিয়েছে, সীমান্তে দুর্গ নির্মাণের জন্য বরাদ্দকৃত তহবিল আত্মসাতের অভিযোগে আঞ্চলিক ওই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। ইউক্রেনের পাল্টা হামলা মোকাবিলায় সামরিক বিপর্যয় সংশ্লিষ্ট দুর্নীতি দমন অভিযানের সর্বশেষ ঘটনা এটি।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ইউক্রেন রাশিয়ার কুরস্ক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিস্তীর্ণ অঞ্চল দখল করে কয়েক মাস ধরে নিয়ন্ত্রণে রাখে। এই ঘটনায় ক্রেমলিন তাদের আঞ্চলিক কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা ওই অঞ্চলের প্রতিরক্ষা জোরদার করার জন্য যে তহবিল ব্যয় করা উচিত ছিল, তা না করে অর্থ আত্মসাৎ করেছে।

তার বস অ্যালেক্সান্ডার খিনস্টাইন টেলিগ্রামে জানিয়েছেন, ‘কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত ডেপুটি গভর্নর ভ্লাদিমির বাজরভকে গ্রেফতার করা হয়েছে’। তিনি মনে করেন, বাজরভের আগের অর্জনগুলো তার আইন অমান্যের কারণে লাইসেন্স হিসেবে কাজ করতে পারে না।

বাজরভ এর আগে বেলগোরোদ অঞ্চলে ডেপুটি গভর্নর হিসেবে কাজ করেছেন। সেখানে ইউক্রেন বেশ কয়েকবার সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেও কখনও সফল হয়নি।

খিনস্টাইন বলেন, “বাজরভের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অভিযোগটি প্রতিরক্ষামূলক দুর্গ নির্মাণ সংশ্লিষ্ট।”

নাম প্রকাশে অনিচ্ছুক আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘তাস’ জানায়, বাজরভের বিরুদ্ধে এক বিলিয়ন রুবল আত্মসাতের অভিযোগ তদন্তাধীন রয়েছে। সূত্র: মস্কো টাইমস

 

কিউএনবি/অনিমা/২৫ আগস্ট ২০২৫/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit