রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

পদোন্নতি পেলেন এসবি প্রধান গোলাম রসুল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৬ Time View

নিউজ ডেক্সঃ   পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. গোলাম রসুল। তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫-৮-২০২৫ তারিখের ০৫.০০.০০০০.০০০.১৩৩.১২.০১২৩.২৫-৪২০ নম্বর আদেশমূলে নিম্নবর্ণিত কর্মকর্তাকে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-১) পদে পদোন্নতি প্রদান করা হলো। এতে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

এদিকে ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে উল্লিখিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজু সিফাত মেহনাজকে কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসিচব ড. মোহাম্মদ আবদুল ছালামকে মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জোনাল সেটেলমেন্ট অফিসার, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানকে খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৪ আগস্ট ২০২৫/বিকালঃ ০৪.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit