সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

নওগাঁয় কিশোরীকে অপহরণ মামলায় এক জন কে চৌদ্দ বছর কারাদন্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৮৬ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার বদলগাছী উপজেলার  সরদারপাড়া গ্রামের ১৫ বছরের এক নাবালিকা মেয়েকে অপহরণের মামলায় উজ্জ্বল হোসেন (৩২) নামে এক জনকে ১৪ বছর সশ্রম কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদন্ড   প্রদান করা হয়েছে । সোমবার দুপুরে  নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন।  কারাদন্ডপ্রাপ্ত আসামি উজ্জ্বল হোসেন  জেলার মহাদেবপুর উপজেলার ব্যালট উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। 
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জুলাই সকাল সাড়ে ৫টার সময় উজ্জল হোসেন জেলার বদলগাছী থানাধীন বারাতৈল গ্রামের নানীর বাড়ি হতে একজন নাবালিকা মেয়েকে ফুসলিয়ে অপহরণ করে বোনের বাসায় আটক রাখে। নাবালিকা মেয়ের মা বদলগাছী থানায় অভিযোগ করলে পুলিশ নাবালিকা মেয়েকে উদ্ধার করে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামি উজ্জল হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত সাত জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আজ আসামির উপস্থিতিতে আসামি উজ্জল হোসেনকে চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এবং আসামি পূর্ব হতেই হাজতে থাকায় তাকে সাজা পরোয়ানা মূলে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার। রাষ্ট্রপক্ষের সরকারী কৌশলী এ্যাডভোকেট রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করেন। আসামি পক্ষে বিজ্ঞ কৌশলি আশিক আল ইমরান হিল্লোল উচ্চ আদালতে আপিল করার কথা জানান।
কিউএনবি/অনিমা/২৫ আগস্ট ২০২৫/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit