মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

পর্যটক পরিচয়ে রুম বুকিং, অতঃপর.

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩১ Time View

নিউজ ডেক্সঃ  পটুয়াখালীর কুয়াকাটার আবাসিক হোটেল সি-লোটাস থেকে অভিনব কায়দায় চারটি এলইডি (স্মার্ট টিভি) চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। হোটেলের রেজিস্ট্রি খাতা ও আইডি কার্ডের তথ্যানুযায়ী চুরির সঙ্গে জড়িত ব্যক্তির নাম শাওন রানা, পিতা আনোয়ার হোসেন স্থায়ী ঠিকানা খুলনা সিটি করপোরেশন।

হোটেল ম্যানেজার দীপঙ্কর রায় জানান, অতিথি পরিচয়ে শাওন রানা হোটেলের ২০১, ২০২, ২০৭ ও ২০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। তিনি ম্যানেজারকে জানান, তার সঙ্গে আরও সাতজন আসবেন এবং তারা অল্প কিছুক্ষণের মধ্যেই রুমে উঠবেন। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও রুমে কোনো গেস্টের শব্দ না পেয়ে ডাইরিতে অন্তর্ভুক্ত নম্বরে যোগাযোগ করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাৎক্ষণিক রুমে গিয়ে দেখা যায় চারটি রুমের টিভি নেই।

সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, কৌশলে প্রতিটি কক্ষের টিভি খুলে একটি কার্টনে ভরে সুযোগ বুঝে নিয়ে পালিয়ে যান। এ প্রসঙ্গে কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, এটি আসলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পর্যটকের ছদ্মবেশে কিছু অসাধুচক্র সুযোগ বুঝে অপকর্ম চালিয়ে থাকে। তাই হোটেল কর্তৃপক্ষ ও ম্যানেজারদের আরও সচেতন এবং সতর্ক থাকতে হবে। আমরা দাবি জানাচ্ছি—এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

ঘটনার পরপরই হোটেল কর্তৃপক্ষ মহিপুর থানা ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশকে অবহিত করেন। এ বিষয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ঘটনা অবগত হওয়ার সঙ্গে সঙ্গে ওই হোটেলে পুলিশ পাঠানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলমান।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৪ আগস্ট ২০২৫/দুপুরঃ ১২.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit