সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অন্তত ছয়টি সামরিক ও সরকারি উড়োজাহাজ অবতরণ করেছে। ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দলের প্রত্যাশিত পৌঁছানোর আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই বিমানগুলো পাকিস্তানে এসেছে বলে ফ্লাইট ট্র্যাকিং তথ্য থেকে জানা গেছে।

পাকিস্তানের বিমান বাহিনীর এই গুরুত্বপূর্ণ ঘাঁটিটি মূলত ভিআইপি চলাচলের প্রধান প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়। গত ৪৮ ঘণ্টার ব্যবধানে মোট ছয়টি বিমান সেখানে পৌঁছায়, যার মধ্যে অন্তত দুটি বিমান আজ সোমবার (২০ এপ্রিল) অবতরণ করেছে। এসব বিমানে করে উন্নত যোগাযোগ সরঞ্জাম, প্রতিনিধি দলের সদস্যদের যাতায়াতের জন্য বিশেষ মোটরকেড বা গাড়িবহর এবং অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম নিয়ে আসা হয়েছে।

ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক হওয়ার কথা থাকলেও ইরানের পক্ষ থেকে অংশ নেওয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তুতির কোনো ঘাটতি রাখা হচ্ছে না। বিশাল এই আয়োজনের অংশ হিসেবেই এই বিশেষ বিমানগুলো নূর খান ঘাঁটিতে অবতরণ করে আবার ফিরে গেছে। বর্তমানে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে এবং মার্কিন প্রতিনিধি দলের আগমনের প্রতীক্ষায় রয়েছে পাকিস্তান সরকার।

সূত্র: আলজাজিরা।

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৬,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit