রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত-২

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫৭ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপা পড়ে ইউছুফ আলী (৯) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার (২০এপ্রিল) সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর টু বারোবাজার সড়কে হযরত আলীর মুদির দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইউছুফ হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের আব্বাস আলী (কালুর) ছেলে ও হাকিমপুর পরশমনি কিন্ডার গার্ডেন স্কুলে তৃতীয় শ্রেণীর ছাত্র। পুলিশ ট্রাকটি হেফাযতে নিয়েছেন।

এদিকে একই দিন বিকেলে মৃত দাদীকে দেখতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকসিপুর গ্রামের মমিনুর রহমানের ছেলে ও খুলনায় একটি বেসরকারি গ্রুপে চাকরি করতেন। দাদীর মৃত্যুর খবর পেয়ে তিনি বাড়ীতে আসেন। দেবীপুর-নারায়নপুর সড়কের ইটভাটা এলাকায় পৌছালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বাড়ী থেকে শিশুটি পরশমনি কিন্ডার গার্ডেন স্কুলে যাচ্ছিল। এ সময় সে ঘটনাস্থলে পৌছালে খুলনা মেট্রো-ট- ১১-১৪৭১একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেন। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে চৌগাছায় মৃত দাদীর লাশ দেখতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে আশরাফুল ইসলাম (৩২) নামে যুবকের।চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আলা উদ্দীন বলেন, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ ঘটনাদুটির সত্যাতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit