সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা

নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৮ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি আগামী ২৪ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনায় ঐতিহ্যবাহী মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ( রেজিস্ট্রেশন নং – ১৩৮/৯৪ ) এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন । নির্বাচনে ৪৭২ জনের ভোট প্রদানের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হবে।

সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নির্বাচন কমিশন ও সমিতির নেতৃবৃন্দ। সরেজমিনে ভোটারদের সাথে কথা বলে জানা যায় আগামী নির্বাচনকে ঘিরে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিবন্ধীদের মাঝে কে হারে ও কে জিতবে তা নিয়ে এক গুঞ্জন শোনা যাচ্ছে।

নেতৃত্বে সম্ভাব্য প্রত্যাশিত প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারণায় ও কর্মী সমর্থকদের ঘিরে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন , সভাপতি পদে চেয়ার প্রতীকে মো. খায়রুল ইসলাম , সহ-সভাপতি পদে মোরগ প্রতীকে দুলু মিয়া, সাধারণ সম্পাদক পদে হারিকেন প্রতীকে মোঃএনামুল হক এনাম ও আলামিন মিয়া মাছ প্রতীক নিয়ে দুজনেই সমান সমান ভোট যুদ্ধে এগিয়ে আছে।সদস্য পদে বালতি প্রতীকে মো. রফিকুল ইসলাম , বাল্ব প্রতীকে মোঃ মুমিন মিয়া, ফুটবল প্রতীকে মোঃ মানিক মিয়া ।

জেলা শহরের পাইকারি ও খুচরা পণ্য বিক্রয়য়ের একমাত্র কাঁচা বাজার নেত্রকোনা মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ কেনাবেচার সেবার মাধ্যমে ইতিমধ্যেই ঐতিহ্যবাহী মেছুয়া বাজার হিসেবে নেত্রকোনাবাসীর মাঝে সুনাম ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে । পরিশেষে আগামী ২৪শে এপ্রিল মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যাবসায়ী ও সমবায় সমিতির নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে জানিয়েছেন সাধারণ জনগণ।

 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit