বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
 দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮

মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যালসিওমার্কাটো জানিয়েছে, অনুপস্থিতি এবং অনুমতি ছাড়াই নিজ দেশ বেলজিয়ামে গিয়ে ইনজুরি থেকে সেরে ওঠার ঘটনায় লুকাকুর ওপর নাখোশ ছিল ক্লাব কর্তৃপক্ষ। একই সঙ্গে অনিয়মিত অনুশীলন সেশনেও তার অনুপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

এই ঘটনাগুলোর পর নাপোলি ব্যবস্থাপনা বিভাগ সিদ্ধান্ত নিয়েছে, মৌসুম শেষে তাকে দলে আর রাখা হবে না। ফলে কার্যত তার ইতালিয়ান ক্লাব ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে।

চলতি মৌসুমে মাত্র ৭৪ মিনিট মাঠে নামার সুযোগ পেয়েছেন লুকাকু, যা তার ক্যারিয়ারের অন্যতম হতাশাজনক অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। নিয়মিত খেলার অভাব এবং ফিটনেস সমস্যা তাকে জাতীয় দলেও অনিশ্চয়তার মুখে ফেলেছে। বিশেষ করে আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

অর্থনৈতিক দিক থেকেও বড় ধাক্কা লেগেছে তার বাজারমূল্যে। বর্তমানে তার বাজারমূল্য নেমে এসেছে প্রায় ১২ মিলিয়ন ইউরোতে, যা তার শীর্ষ সময়ের তুলনায় অনেক কম।

 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৬,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit