বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৩০ বছর অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বার্সেলোনার। তিন দশক পর আবারও ক্লাবটির ঐতিহাসিক ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আসর। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী দুটি মৌসুমের ফাইনালের ভেন্যু ঘোষণা করেছে উয়েফা। এর মধ্যে ২০২৮-২৯ মৌসুমের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ন্যু ক্যাম্পে। আর ২০২৭-২৮ মৌসুমের ফাইনালের আয়োজক হিসেবে থাকছে বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনা।

এ নিয়ে তৃতীয়বারের মতো ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার ফাইনাল আয়োজন করবে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়েছিল ১৯৯৮-৯৯ মৌসুমে। সেবার নাটকীয়ভাবে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বায়ার্ন মিউনিখ।

এরও আগে ১৯৮৮-৮৯ মৌসুমে প্রথমবারের মতো ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ফাইনালের আয়োজক হয়েছিল ন্যু ক্যাম্প। সেই ম্যাচে রোমানিয়ার স্টুয়া বুখারেস্টকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল এসি মিলান।এদিকে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও অনুষ্ঠিত হবে স্পেনের মাটিতে। ২০২৭ সালের ৫ জুন মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে হবে এবারের শিরোপা নির্ধারণী ম্যাচ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit