বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ

আলমগীর মানিক,রাঙামাটি প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কনক কুমার চাকমা উপজেলার খামারপাড়া এলাকার মৃত ভুলক চন্দ্র চাকমার ছেলে। হামলায় তাঁর কপালে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, রাতের দিকে কয়েকজন ব্যক্তি কনক কুমার চাকমার ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে বিদ্যালয়ের প্রহরীর কক্ষ ও আশপাশের এলাকায় রক্তের দাগ পাওয়া যায়। তবে পুলিশের প্রাথমিক অনুসন্ধানে ঘটনাটির ভিন্ন একটি কারণের সম্ভাবনার কথা জানানো হয়েছে। নানিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কনক কুমার চাকমার কক্ষ ও আশপাশের এলাকা রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাঁকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়।

পুলিশের ধারণা, ঘটনার আগে ৪-৫ জন ব্যক্তি একসঙ্গে মদ পান করছিলেন। পরে তাঁদের মধ্যে কোনো বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হলে কনক কুমার চাকমাকে মারধর করা হয়ে থাকতে পারে। হামলার পর জড়িত ব্যক্তিরা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ এবং হামলায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit