রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বরিশালে বিপুল পরিমাণ গলদা রেণু উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ Time View

ডেস্ক নিউজ : বরিশালে মেঘনা নদীতে পৃথক অভিযানে ৫ লাখ ৬০ হাজার পিস গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩৫ জেলেকে জরিমানা করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত একটা থেকে সোমবার ভোর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল অভিযানে আটক হওয়া জেলেদের জরিমানা আদায় করেছেন।

হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, মেঘনা নদীতে দ্রুতগতির নৌযানে পাচারের সময় ৫ লাখ ৬০ হাজার পিস গলদা চিংড়ি রেণু উদ্ধার করা হয়। রাতে ওই চিংড়ি রেনু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। এছাড়াও রাতভর মেঘনা নদীতে অভিযান চালিয়ে মশারি ও কারেন্ট জাল দিয়ে জাটকা শিকারের সময় ৩৫ জেলেকে আটক করা হয়।

পরে জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের কাছ থেকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ও মুচলেকা দেয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৬,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit