মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ড্র করলেও কি বাঁচবে নকআউট স্বপ্ন? উজবেকিস্তান ম্যাচে পর্তুগালের সমীকরণ সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল

আজ রোহিঙ্গা সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫২ Time View
ডেস্ক নিউজ : রোহিঙ্গা সংকট মোকাবিলায় টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে শুরু হয়েছে ‘স্টেকহোল্ডারস ডায়লগ’ নামে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে আজ যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।আজ সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজারের ইনানী বে ওয়াচ হোটেলে ৪০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে যোগ দিবেন তিনি।

অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ইস্যুটিকে খুব গুরুত্ব দিয়ে দেখছেন। গেল রমজানে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্প সফর করেছিলেন। সেসময় প্রধান উপদেষ্টা বলেছিলেন আগামী ঈদ যেন রোহিঙ্গারা তাদের দেশে উদযাপন করতে পারে। সেই আলোকে রোহিঙ্গা সংকট যাতে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয় সেজন্য তিনটি আন্তর্জাতিক সম্মেলন করার পরিকল্পনা নেয়া হয়।

জানা গেছে, ৩০ সেপ্টেম্বর সবচেয়ে বড় সম্মেলনটি হবে জাতিসংঘে। সেখানে ১৭০টি দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। তারপর কাতারের দোহাতে আরেকটা বড় সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার।

স্টেকহোল্ডারসদের নিয়ে এই ডায়ালগের আয়োজন করছে রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ আগস্ট শুরু হওয়া সম্মেলন চলবে ২৬ আগস্ট পর্যন্ত।

আজ দুপুর ১টার পর প্রধান উপদেষ্টার কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

স্টেকহোল্ডারদের নিয়ে এই ডায়ালগের আয়োজন করেছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। মানবিক সহায়তা, প্রত্যাবাসনে আস্থা গঠন, নৃশংসতার জন্য জবাবদিহিতা এবং সংকটের কার্যকর দীর্ঘমেয়াদী সমাধানের পথ নিয়ে মোট পাঁচটি বিষয়ভিত্তিক অধিবেশন অনুষ্ঠিত হবে এতে।

সংলাপে দেশি-বিদেশী বিশেষজ্ঞ, কূটনৈতিক, রোহিঙ্গা সম্প্রদায় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা রোহিঙ্গা সংকট নিয়ে নানা মত ও সুপারিশ তুলে ধরবেন।

কক্সবাজারে সংলাপে অংশগ্রহণকারীরা আগামীকাল মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

কিউএনবি/অনিমা/২৫ আগস্ট ২০২৫/সকাল ১১:১৯
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit