শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি এনসিপির

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপির হামলার প্রতিবাদ জানিয়ে দলটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি একই সঙ্গে নির্বাচন ভবনে বিএনপির হামলার বিচার না হলে ইসির পুনর্গঠনের দাবি জানিয়েছে এবং অন্যথায় এই নির্বাচন কমিশনের পদত্যাগ চাইবে বলে জানিয়েছে।

রোববার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা এসব দাবি জানান। এ সময় দলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেন, “রুমিন ফারহানার নেতৃত্বে ও নির্দেশে আমাদের ওপর হামলা হয়েছে। হামলা ঠেকাতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। রুমিন ফারহানাকে গ্রেপ্তার করতে হবে। আইনিব্যবস্থা নিতে হবে। অন্যথায় আমরা সিইসিসহ নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করব।”

এ সময় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, “বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন রুমিন ফারহানা। হোন্ডা গুন্ডা নির্বাচনকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। সন্ত্রাসের রাজনীতি করলে আওয়ামী লীগের মতো রুমিন ফারহানাদেরও ভারতে পাঠানো হবে।”

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “আওয়ামী লীগ পণ্য যাদের মনে হয়, তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি সবসময় বলে থাকেন, বিগত ১৫ বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন। কারণ, উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে, সব ধরনের সুবিধা নিয়েছেন।”

নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, “আজকের নির্বাচন কমিশনের যে ভূমিকা রেখেছেন, আমরা সেই ভূমিকাকে সবসময় প্রশ্নবিদ্ধ করে আসছি। আমরা পুলিশকে দেখেছি, এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা দেখলাম, পুলিশ আমাদের নেতাকর্মীদের কীভাবে কমিশনে ঢুকতে বাধা দিয়েছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদেরকে কীভাবে ফ্রি এক্সিট দিয়েছে এবং এই নির্বাচন কমিশন কতিপয় দলের পার্টির অফিস হয়ে গেছে।”

এনসিপি বলেছে, তারা ডানপন্থি বা বামপন্থি নয়; বাংলাদেশপন্থি নির্বাচন কমিশন চায়। হাসনাত আবদুল্লাহ বলেন, “এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে।”

কিউএনবি/অনিমা/২৪ আগস্ট ২০২৫/রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit