শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বাইন্যান্সের ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরির নেপথ্যে উত্তর কোরিয়া? সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের গোপনে সহায়তা করছে আমিরাত ইরান যুদ্ধের ৬ মাসে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা ১৩০ বিলিয়ন ডলার হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে আগুন রামাল্লার পশ্চিমে নতুন অবৈধ বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সাংবাদিককে ‘খুবই বাজে দেখাচ্ছে’, ‘রয়টার্স জঘন্য’ কেন বললেন ট্রাম্প? হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে আগুন, মাইন বিস্ফোরণের দাবি ইরানের সে কেন পানিতে ঝাঁপ দেবে? প্রশ্নই আসে না: তাহসিফের বাবার প্রশ্ন মায়ের অসন্তুষ্টির কঠিন পরিণতি

ফরিদপুরের মধুখালীতে পাকিস্তানি রিভলভার ও গুলি জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরের মধুখালীতে যৌথ অভিযানে পাকিস্তানি রিভলভার ও গুলি জব্দ করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে ফরিদপুরের র‌্যাব-১০-এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে মধুখালী উপজেলার দেলমোহারপুর গ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ ও সেনাবাহিনী এ অভিযান চালায়।

র‌্যাব-১০-এর দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ পেয়ে জেলার মধুখালী উপজেলার দেলমোহারপুর এলাকায় র‌্যাব-১০ ও সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করে। এসময় ইব্রাহীম খান নামে এক ব্যক্তির বাগানের নির্জন ও পরিত্যক্ত অংশে তল্লাশি চালিয়ে একটি পাকিস্তানি রিভলভার, তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ জব্দ করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৩ আগস্ট ২০২৫/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit