রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

বিএফআইইউ প্রধানের ‘আপত্তিকর ভিডিও ভাইরাল’, তদন্তে অর্থ মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার (২০ আগস্ট) চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুবকে। সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এবং পরিচালক (আইসিটি-২ শাখা) মতিউর রহমান। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন যুগ্ম সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম।

অফিস আদেশে বলা হয়েছে, তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে মতামতসহ প্রতিবেদন দাখিল করতে হবে। একইসঙ্গে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত সংক্রান্ত অফিস আদেশের অনুলিপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএফআইইউ প্রধান এএফএম শাহীনুল ইসলামের ‘আপত্তিকর’ ভিডিও ছড়িয়ে পড়ায় তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বাংলাদেশ ব্যাংক।

 

 

কিউএনবি/আয়শা/২০ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit