শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ঢাবির ১৮ হলে ছাত্রদলের মনোনয়ন পেলেন যারা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ঢাবি হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি।

বুধবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এ প্যানেল ঘোষণা করে।

হল সংসদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন যারা-

মাস্টারদা সূর্যসেন হল সংসদে ছাত্রদলের প্যানেলে ভিপি হিসেবে মনোয়ার হোসেন প্রান্ত, জিএস লিয়ন মোল্লা ও এজিএস পদে সামিউল আমিন গালিবকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

কবি জসীম উদ্‌দীন হলে ভিপি আব্দুল ওহেদ, জিএস সিফাত ইবনে আমিন ও এজিএস পদে মোহতাসিম বিল্লাহ হিমেলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভিপি জাহেদুল ইসলাম, জিএস যোবায়ের হোসেন ও এজিএস পদে রিজভী আলমকে প্রার্থী করা হয়েছে।

বিজয় একাত্তর হলে ভিপি সাজ্জাদ হোসেন, জিএস সাকিব বিশ্বাস ও এজিএস পদে সুলতান মো. সাদমান সিদ্দিককে মনোনয়ন দেওয়া হয়েছে।

শেখ মুজিবুর রহমান হলে ভিপি সাইফ আল ইসলাম দীপ, জিএস রিনভী মোশাররফ ও এজিএস পদে আব্দুল্লাহ আজীমকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল।

হাজী মুহম্মদ মুহসীন হলে ভিপি আবু জার গিফারী রিফাত, জিএস মহিবুল ইসলাম আকন্দ ও এজিএস পদে তানভীর আহমেদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সলিমুল্লাহ মুসলিম হলে ভিপি ইমন মিয়া, জিএস তাওহিদুল ইসলাম ও এজিএস পদে সৈয়দ ইয়ানাথ ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।

স্যার এ এফ রহমান হলে ভিপি রাকিবুল হাসান, জিএস কাওসার হামিদ ও এজিএস পদে মাহদীজ্জামান জ্যোতি ছাত্রদলের প্যানেল থেকে মনোনয়ন পেয়েছেন।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ভিপি হাসিবুর রহমান আসিফ, জিএস নাজমুস সাকিব ও এজিএস পদে হুমায়ুন কবির ছাত্রদলের প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জগন্নাথ হলে ভিপি পল্লব চন্দ্র বর্মন, জিএস সত্যজিৎ দাস ও এজিএস পদে প্রসেনজিৎ বিশ্বাসকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল।

ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে আশিকুর রহমানকে ভিপি, রবিউল ইসলাম নাহিদকে জিএস ও মুহাম্মদ জুনায়েদ আবরারকে এজিএস পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

ফজলুল হক মুসলিম হলে শেখ রমজান আলী রকিকে ভিপি, হারুন খান সোহেলকে জিএস ও রাজু চৌধুরীকে এজিএস পদে প্রার্থী ঘোষণা করেছে ছাত্রদল।

অমর একুশে হলে আসাদুল হক আসাদকে ভিপি, শাহনোমান জিওনকে জিএস ও নূরুল আমিন তায়েবকে এজিএস পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

রোকেয়া হলে ছাত্রদলের প্যানেলে শ্রাবণী আক্তার ভিপি, আনিকা বিনতে আশরাফ জিএস ও শ্রাবন্তী হাসান বন্যাকে এজিএস পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

শামসুন নাহার হলে তায়েবা হাসান বিথী ভিপি, রাবেয়া খানম জেরিন জিএস প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এ হল সংসদে এজিএস প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সাদিয়া রশিদ ভিপি, মালিহা অবন্তী জিএস ও জান্নাতুল ফেরদৌস ইতিকে এজিএস পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

কবি সুফিয়া কামাল হলে তাসনিয়া জান্নাত চৌধুরী ভিপি, তাওহিদা সুলতানা জিএস ও জাকিয়া সুলতানা আলোকে এজিএস পদে মনোনয়ন দিয়েছে ছাত্রদল।

বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে শারমিন খানকে ভিপি ও জান্নাতুল ফেরদৌস পুতুলকে জিএস পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এ হল সংসদে এজিএস প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি ছাত্রদল।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস পদে তানভীর বারী হামিম ও এজিএস পদে তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দিয়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্রদল।

কিউএনবি/অনিমা/২০ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit