শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ী ম্যাচের জার্সি এখন জাদুঘরে যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন ৬ লাখের বেশি গ্রাহক যুক্তরাষ্ট্রে প্রায় এক শতাব্দী পর আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন এই সিদ্ধান্ত? দিল্লিতে মমতা ব্যানার্জি আটক যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি যেসব অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ শিগগিরই ইরান ও ইউক্রেন যুদ্ধের অবসান, দাবি ট্রাম্পের রুশ ডিজেল রফতানিতে ট্রাম্পের ছাড়, ক্ষুব্ধ ইউক্রেন

দুর্গাপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে বুধবার (২০ আগস্ট) দুপুরে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহনে বর্নাঢ্য র‌্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকারের সঞ্চালনায় ও আহ্বায়ক মীর্জা নজরুল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক যুগ্ন-আহবায়ক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা ভেবে করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। এরপর থেকে দলীয় সকল কাজে এবং সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সামনে জাতীয় নির্বাচন, কাজেই তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় কাজে অংশনেয়ার জন্য সকলকে আহবান জানানো হয়।

 

কিউএনবি/আয়শা/২০ আগস্ট ২০২৫/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit