শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ী ম্যাচের জার্সি এখন জাদুঘরে যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন ৬ লাখের বেশি গ্রাহক যুক্তরাষ্ট্রে প্রায় এক শতাব্দী পর আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন এই সিদ্ধান্ত? দিল্লিতে মমতা ব্যানার্জি আটক যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি যেসব অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ শিগগিরই ইরান ও ইউক্রেন যুদ্ধের অবসান, দাবি ট্রাম্পের রুশ ডিজেল রফতানিতে ট্রাম্পের ছাড়, ক্ষুব্ধ ইউক্রেন

দুর্গাপুরে প্রতিবন্ধিদের অধিকার বিষয়ক কর্মশালা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৯৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা রুসা‘র আয়োজনে প্রতিবন্ধী অধিকার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা উন্নয়ন বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিরিশিরি এলাকায় রুসা‘র হলরুমে এ কর্মশালা শুরু হয়। এতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশ নেন।

রুসার নির্বাহী পরিচালক এম এন আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান। সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিল, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, উন্নয়নকর্মী রাখী দ্রং।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন রাজুর বাজার কলেজিয়েট স্কুল এর অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং তাদের শিক্ষার গুরুত্ব নিয়ে অংশগ্রহনকারীদের মাঝে আলোচনা করেন। প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধী শিশুরা কোন ভাবেই সমাজের বোঝা নয়, সকলের উচিত তাদের সমাজের সম্পদ হিসাবে গড়ে তোলা। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit