শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

বিপিএলের ফিক্সিং ইস্যুতে যা বললেন তামিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিং ইস্যু। এসব প্রতিবেদনে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ও কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আলোচিত এই ইস্যুতে এখনই কথা বলতে চান না তামিম ইকবাল।

সাবেক অধিনায়ক তামিম মনে করেন, পুরো রিপোর্ট বিসিবির কাছ থেকে প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এই বিষয়ে কথা বলা উচিত না। আজ মঙ্গলবার ফিজিক্যাল চ্যালেঞ্জেড ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আপনারা যেভাবে দেখেছেন, আমিও সেভাবেই দেখেছি। ওই রিপোর্টটা কতটা নির্ভরযোগ্য, সেটাও তো আমরা জানি না। তো যারা দায়িত্বে আছেন, তারা যদি কোনো রিপোর্ট দেন আর ওটা যদি প্রকাশিত হয়, তখন এটা নিয়ে কথা বলা যাবে।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও ক্রিকেট নিয়েই ব্যস্ত তামিম ইকবাল। ক্রিকেটারদের স্বার্থে বিসিবির সঙ্গে বৈঠকও করতে দেখা গেছে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে। তামিম সোমবার গিয়েছিলেন বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে। তিনি দেখতে গিয়েছিলেন ফিজিকালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের ইনডোর সুবিধা।

ফিজিকালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের নিয়ে তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় প্রত্যেকজন যারা ক্রিকেট খেলেন, বাংলাদেশ টিমকে প্রতিনিধিত্ব করেন, তারা সবাই ক্রিকেটার। এখানে কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি আন-চ্যালেঞ্জড বা মহিলা, আমি এই জিনিসটাকে বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যারা দেশকে প্রতিনিধিত্ব করেন তারা ক্রিকেটার এবং তাদের একটাই পরিচয় থাকা উচিত যে তারা ক্রিকেটার।’

‘আমার কাছে মনে হয় এটা তাদের বোঝা উচিত। এখানে বলার কিছুই নাই। আমরা সবসময় একটা কথা বলি, আমরা সবাই সমান। এটা আমাদের দেশেও বলে, বিদেশেও বলে। যদি আমরা সবাই সমান হয়ে থাকি, তাহলে এখানে ট্যাগ কেন? সো আমার প্রশ্ন তাদের কাছে যে আপনারা যখন বলেন যে সবাই সমান, সমান থাকলে ট্যাগ কেন? তাদেরকে শুধু ক্রিকেটারই বলা উচিত।’-যোগ করেন তিনি।

 

কিউএনবি/আয়শা/১৯ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit