মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

হানড্রেডে হ্যাটট্রিক করে রেকর্ড গড়লেন তরুণ পেসার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : বাজে শুরুর পর দারুণভাবে ঘুরে দাঁড়ালেন সনি বেকার। নিজের করা প্রথম ১০ বলেই হজম করতে হয়েছিল চার বাউন্ডারি। তবে এরপরই তার অসাধারণ প্রত্যাবর্তন। দুর্দান্ত বোলিংয়ে করেছেন হ্যাটট্রিক।

দ্যা হান্ড্রেডে নর্দার্ন সুপার জায়ান্টসের বিপক্ষে সবমিলিয়ে ১৭ বলে ২১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলা বেকার। ডানহাতি এই পেসার তিন উইকেটের সবকটিই টানা শিকার করেছেন। তাতে গড়েছেন রেকর্ড।

এই টুর্নামেন্টের ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে হ্যাটট্রিক করার স্বাদ পেয়েছেন ২২ বছর বয়সী বেকার। দ্বিতীয় স্পেলে আক্রমণে এসে নিজের ১৫তম বলে ডেভিড মালানকে বোল্ড করেন বেকার। এরপর আবার আক্রমণে ফিরে প্রথম দুই বলেই টম লজ ও জ্যাকব ডাফিকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন।

এই টুর্নামেন্টে ২০২১ সালে ওয়েলশের বিপক্ষে বার্মিংহ্যাম ফিনিক্সের ইমরান তাহির হ্যাটট্রিক করেছিলেন। সেটাই ছিল এই লিগের ইতিহাসে প্রথম হ্যাটট্রিকের ঘটনা।

এরপর ২০২৩ সালে ওয়েলশ ফায়ারের বিপক্ষে সাউদার্ন ব্রেভের হয়ে টাইমাল মিলস এবং ২০২৪ সালে লন্ডন স্পিরিটের বিপক্ষে ওভাল ইনভিন্সিবলসের হয়ে হ্যাটট্রিক করেছিলেন স্যাম কারান। এই ক্লাবে এবার নাম লেখালেন বেকার।

 

কিউএনবি/আয়শা/১৮ আগস্ট ২০২৫/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit