বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

পরিবার বাঁচাতে “অন্তরঙ্গ’ দৃশ্যে অভিনয় কোরীয় অভিনেত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

বিনোদন ডেস্ক : একসময় দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন কিম সে-ইন। তবে হঠাৎ করেই বিনোদনজগত থেকে নিজেকে আড়ালে সরিয়ে নেন তিনি। দীর্ঘদিন পর একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে সেই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এমবিএনের অনুষ্ঠান ‘স্পেশাল ওয়ার্ল্ড’ এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে কিম সে-ইন জানান, পরিবারের আর্থিক সংকট কাটাতে জীবনের কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে। এমনকি অর্থের প্রয়োজন মেটাতে একসময় নগ্ন দৃশ্যেও অভিনয় করেছিলেন তিনি।

অনুষ্ঠানে কিম সে-ইন বলেন, ক্যারিয়ারের শুরুতে তার সংস্থার প্রধান তাকে বিভিন্ন বিনোদনকেন্দ্রে নিয়ে যেতেন এবং মানসিকভাবে নির্যাতন করতেন। তিনি বলেন, আমার মা অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রতিটি দিন নরকের মতো মনে হতো। বেঁচে থাকতেও নিজের প্রতি ঘৃণা তৈরি হয়েছিল।

কিম জানান, তিনি ব্যবসায়ী পরিবারের সন্তান হলেও একসময় তাদের আর্থিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এমনকি পরিবারের সদস্যদের গুদামঘরেও থাকতে হয়েছে। পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে অভিনয় শুরু করেন তিনি। অভিনেত্রী বলেন, তখন কয়েক কোটি ওন খুব প্রয়োজন ছিল। পরিবারের পরিস্থিতি এমন ছিল যে দায়িত্ব আমাকে নিতেই হয়েছিল।

তিনি আরও বলেন, জীবিকার প্রয়োজনে সেই সময় নগ্ন দৃশ্যেও অভিনয় করেছি। বিষয়টি নিয়ে আমার বাবা খুবই কষ্ট পেয়েছিলেন এবং ক্ষুব্ধ ছিলেন।

বর্তমানে কিম সে-ইন সাতটি পরিত্যক্ত কুকুর, খরগোশ, মুরগিসহ মোট ১৫টি প্রাণীর দেখাশোনা করেন। পাশাপাশি সংসারের খরচ চালাতে খাবার সরবরাহের খণ্ডকালীন কাজও করছেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আমি ভালোভাবে বাঁচতে চাই। কঠোর পরিশ্রম করে যে বড় পরিবারটি এখন আমার আছে, তাদের শেষ পর্যন্ত আগলে রাখতে চাই।

২০০৪ সালে ‘সেম বেড, ডিফারেন্ট ড্রিমস’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় কিম সে-ইনের। পরে ২০১১ সালে এসবিএসের অনুষ্ঠান ‘ওহ মাই গড’-এ অংশ নিয়ে পরিচিতি পান তিনি। তবে ২০১৩ সালে হঠাৎ করেই বিনোদনজগৎ থেকে সরে যান এই অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর নিজের জীবনের সংগ্রামের গল্প প্রকাশ করলেন তিনি।

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৬,/রাত ৯:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit